• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, কীভাবে ঘটল এই বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৬, ২১:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হিমালয়ঘেঁষা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবারের এই বন্যায় রাস্তা, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ প্রকল্প তলিয়ে গেছে। একই সঙ্গে বড় ধরনের ভূমিধস আঘাত হেনেছে তিব্বতের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থলবন্দর জিরং বন্দরে। এতে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন বিভিন্ন দেশের শত শত নাগরিক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে একটি ভূমিকম্পের পর নেপালের লেন্দে খোলা নদীতে বরফ ও শিলার বিশাল ধস নামে। এর জেরেই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। নদীটি নেপাল ও তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

বন্যার ঘটনায় অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৯৩ জন নেপালি, তিনজন যুক্তরাষ্ট্রের এবং ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এ ছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত দক্ষিণ কোরিয়ার আট নাগরিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের মধ্যে মালয়েশিয়ার ১৭ জন, দক্ষিণ আফ্রিকার চারজন এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক রয়েছেন।

তবে বিপদ এখনো কাটেনি বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। লেন্দে খোলা নদীর উজানে এখনো একটি বাধা আটকে থাকায় দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা করা হচ্ছে।

নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তর প্রদেশেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কারণ হিমালয় থেকে নেমে আসা বেশ কয়েকটি নদী নেপাল হয়ে ভারতের সমতল অঞ্চলে প্রবাহিত হয়েছে।

উদ্ধারকাজে পুলিশ ও সেনাসদস্যরা কাজ করছেন। তবে বন্যার পানি না কমা পর্যন্ত দুর্গত এলাকায় উদ্ধারকারী হেলিকপ্টার নামানো সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিচু এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, জিরং স্থলবন্দরে উদ্ধারকাজে অন্তত ৫৭৪ জন উদ্ধারকর্মী মোতায়েন করেছে চীন। তবে বন্যার সঙ্গে নেমে আসা পলি ও ধ্বংসাবশেষ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিপর্যয় মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে বিভিন্ন দেশ। নেপালের সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঘনিষ্ঠ সমন্বয় করছে ভারত। অন্যদিকে সরকারি কর্মকর্তা, দমকলকর্মী ও পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত প্রতিক্রিয়াশীল একটি দল পাঠানোর পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন

ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি খাতে দিচ্ছে ভারত, কেন এই সিদ্ধান্ত?

সূত্র: রয়টার্স

/অ

  • নেপাল
  • বন্যা
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
নেপালের বন্যায় সড়ক-সেতুর ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি
নেপালের বন্যায় সড়ক-সেতুর ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি
নেপালের প্রাণঘাতী আকস্মিক বন্যার কারণ কী?
নেপালের প্রাণঘাতী আকস্মিক বন্যার কারণ কী?
নেপালকে যেকোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নেপালকে যেকোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ আসছে বৃহস্পতিবার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ আসছে বৃহস্পতিবার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।